Sunday, December 9th, 2018
কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁদ, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, শাহিদা হক প্রমুখ। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি কাউখালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পাইকগাছায় মটরসাইকেল চুরি
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্ত্বর থেকে রবিবার সকাল সাড়ে ১০টায় এক বীমা কর্মচারীর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের ইছার আলীর ছেলে হোমল্যান্ড বীমা কোম্পানির কর্মচারী মো. ইব্রাহিম গাজী সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার ব্যবহৃত ১৫০ সিসি নতুন ডিসকভার মটর সাইকেলটি রেখে চিকিৎসাধীন শ্বশুরকে দেখতে যান। হাসপাতালের ভিতর থেকে নীচে নেমে দেখে তার মটর সাইকেলটি নেই। অনেক খোঁজাখুজির পরও মটরসাইকেলটি না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
শরণখোলায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাক্তন অধ্যক্ষ আ. সাত্তার আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি। বিশেষ অতিথি ছিলেন রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস, ইন্সপেক্টর (তদন্ত) মফিজুল রহমান, রূপান্তরের উপজেলা ব্যবস্থাপক আলমগীর হোসেন মিরু ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আ. হাই। শেষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্যবিস্তারিত পড়ুন
শরণখোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টায় শরণখোলা প্রেসক্লাব চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে দিবসের উদ্বোধন করেন শরণখোলা সরকারী কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আ. সাত্তার আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি। বক্তব্য রাখেন, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস ও ইন্সপেক্টর (তদন্ত) মফিজুল রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আ. হাই, রূপান্তরের উপজেলা ব্যবস্থাপক আলমগীর হোসেন মিরুবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচির সুচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এরপর ক্লাব সড়কে মানববন্ধন করে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, সহ-সভাপতি খান আলমগীর, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম, টিআইবির স্বজন সদস্য খালেদা আক্তার হেনা, শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
শরণখোলায় পুলিশের অভিযানে আটক ৭
বাগেরহাটের শরণখোলায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের এক নেতাসহ ৭ জন আটক করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায অভিযান চালায়। এসময় উত্তর তাফালবাড়ীর ওয়ারেচ আলী হাওলাদারের ছেলে শরণখোলা উপজেলা জামায়াতের সদস্য আমীর আলী (৩৬), আমড়াগাছিয়া গ্রামের প্রেমানন্দ বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২৫), দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত মোহাম্মদ হাওলাদারের ছেলে মেহেদী হাসান (২৮), মধ্য খোন্তাকাটা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে সাদেক হোসেন (৩০) এবং আমড়াগাছিয়া বাজারের শৈলেন্দ্র নাথ কির্তনীয়ার ছেলে রিপন কির্তনিয়া (২৫)কে আটক করে থানা পুলিশ। শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার আটকের সত্যতা নিশ্চিতবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার পশ্চিম পাতাকাটা থেকে ৫৫ পিস ইয়াবাসহ শুক্কুর সরদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত শুক্কুর উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
