পাইকগাছায় মটরসাইকেল চুরি
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্ত্বর থেকে রবিবার সকাল সাড়ে ১০টায় এক বীমা কর্মচারীর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের ইছার আলীর ছেলে হোমল্যান্ড বীমা কোম্পানির কর্মচারী মো. ইব্রাহিম গাজী সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার ব্যবহৃত ১৫০ সিসি নতুন ডিসকভার মটর সাইকেলটি রেখে চিকিৎসাধীন শ্বশুরকে দেখতে যান। হাসপাতালের ভিতর থেকে নীচে নেমে দেখে তার মটর সাইকেলটি নেই। অনেক খোঁজাখুজির পরও মটরসাইকেলটি না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
Please follow and like us:
« শরণখোলায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত »
