প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচির সুচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

এরপর ক্লাব সড়কে মানববন্ধন করে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, সহ-সভাপতি খান আলমগীর, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম, টিআইবির স্বজন সদস্য খালেদা আক্তার হেনা, শিক্ষার্থীদের মধ্যে বিথি আক্তার, টিআইবির ইয়েস দলনেতা ইমরান রহমান ও রোভার স্কাউট মো. রাব্বী।

জেলা প্রশাসনের সহযোগিতায় দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং টিআইবি’র সনাক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial