প্রধান সূচি

মঠবাড়িয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেগম রোকেয়া দিবসে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে এ সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, নারী কাউন্সিলর তাহেরুন্নেছা, সাংবাদিক আবদুস সালাম  আজাদী, স্টেপস্ মাঠ সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ, ইউপি সদস্য মমতাজ বেগম, প্রশিক্ষক (আই জি এ) আল আমীন, মেহেদী হাসান প্রমুখ।

সভা শেষে পাঁচ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জয়িতারা হলেন, কাউন্সিলর তাহেরুন্নেছা, নারী মুক্তিযোদ্ধা ও অবঃ প্রাপ্ত প্রধান শিক্ষক আয়সা পারভীন, ইউপি সদস্য রওশন আরা বেগম, ফাহমিদা বেগম মুন্নি, রোকেয়া মমতাজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial