প্রধান সূচি

চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। রবিবার দুপর ১২ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে  এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খাঁন একরাম আলীর সভাপতিত্বে ও কামরুজ্জামনা খান পিকলুর সঞ্চালণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, চিতলমারী দাখিল মাদ্রাসার সুপার এসএম ইদ্রিসুর রহমান, গোলাম ফারুখ বুলুসহ ইউনিয়ন পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial