প্রধান সূচি

পিরোজপুরে সেচ্ছাসেবী মহিলা সমিতিকে ১১ লক্ষ টাকার অনুদান

পিরোজপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত সেচ্ছাসেবী মহিলা সমিতি সমুহকে ২০১৭-১৮ অর্থ-বছরের বরাদ্ধকৃত অনুদানের চেক বিতরণ করা হয়।

সোমবার দুপুরে জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি থেকে এ চেক বিতরণ করেন। জেলা মহিলা বিষয়ক কর্মকতৃা সালমা জাহানের সভাপতিত্বে জেলার নিবন্ধনকৃত ৫৫টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ১০ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক।

এসময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রতিটি মহিলাকে সঞ্চয়ী মনোভাব নিয়ে গড়ে তুলতে হবে। গ্রামের প্রতিটি বাড়ির পাশেই কিছু না কিছু পতিত জমি থাকে, সেখানে বড় ধরনের কাঠ গাছ না লাগিয়ে নিয়মিত শাক-সবজি লাগালে সংসারের যেমন সাশ্রয় হয়, তেমনি আমরা পেতে পারি রাসায়নিক বিষমুক্ত খাবার। তিনি বলেন, প্রতিটি নারীকেই লেখা পড়া করে শিক্ষিত হতে হবে। কেননা  জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial