প্রধান সূচি

পিরোজপুরে আদালত থেকে হত্যা মামলার আসামী পালায়ন

পিরোজপুর জেলা জজকোর্ট চত্বর থেকে সোমবার আমানুল্লাহ (১৮) নামে কারাবন্দী এক হত্যা মামলার আসামী পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। জেলার কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামের মো. ইউনুসের ছেলে আমানুল্লাহকে পুলিশ গত সেপ্টেম্বর মাসে মফিজুল্লাহ মাহফুজ নামে এক ব্যাংক কর্মচারীকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছিল।

চলতি বছরের ২৬ আগস্ট নাঙ্গুলী গ্রামে এক মারামারিতে আহত মাহফুজকে গুরুতর অবস্থায় বরিশাল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এরপর ইউনুসকে প্রধান আসামী ও ছেলে আমানুুল্লাহসহ ১০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা হয়। আমানুল্লাহ গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে ছিলো। সোমবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যেটের আদালতে এ মামলার অন্যান্য আসামীর সাথে তাকে জেলা কারাগার থেকে হাজিরের জন্য আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে উপস্থিত করার ফাঁকে দুপুরের দিকে হাতকড়া থেকে হাতগলিয়ে আমানুল্লাহ পালিয়ে যায়।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির এ খবর নিশ্চিত করে জানান, পলাতক আমানুল্লাহকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারী জোরদার করা হয়েছে। তার গ্রামসহ পিরোজপুর জেলা ও পার্শ্ববর্তী এলাকায় তল্লাশী চলছে। যেকোন সময় পলাতক আসামী ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial