Monday, December 3rd, 2018
পিরোজপুর-১ আসন
সাঈদী পুত্রকে ছাড় দিতে নারাজ নাজিরপুর বিএনপি
পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে যুদ্ধাপরাধী মামলায় আমরণ কারাদন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী’র পুত্র শামিম সাঈদীকে মেনে নিতে নারাজ নাজিরপুর উপজেলা বিএনপি। সোমবার উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সভায় উপস্থিত নেতা-কর্মীরা তাদের বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সকাল ১১টায় শুরু হওয়া এ কর্মী সভা দুপুর আড়াইটায় শেষ হয়। অনুষ্ঠিত কর্মী সভায় উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদকসহ সুপার ফাইভদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে কর্মী সভায় অংশ নেয়া একাধিক নেতা নিশ্চিত করেছেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে সেচ্ছাসেবী মহিলা সমিতিকে ১১ লক্ষ টাকার অনুদান
পিরোজপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত সেচ্ছাসেবী মহিলা সমিতি সমুহকে ২০১৭-১৮ অর্থ-বছরের বরাদ্ধকৃত অনুদানের চেক বিতরণ করা হয়। সোমবার দুপুরে জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি থেকে এ চেক বিতরণ করেন। জেলা মহিলা বিষয়ক কর্মকতৃা সালমা জাহানের সভাপতিত্বে জেলার নিবন্ধনকৃত ৫৫টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ১০ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রতিটি মহিলাকে সঞ্চয়ী মনোভাব নিয়ে গড়ে তুলতে হবে। গ্রামের প্রতিটি বাড়ির পাশেই কিছু না কিছুবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আদালত থেকে হত্যা মামলার আসামী পালায়ন
পিরোজপুর জেলা জজকোর্ট চত্বর থেকে সোমবার আমানুল্লাহ (১৮) নামে কারাবন্দী এক হত্যা মামলার আসামী পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। জেলার কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামের মো. ইউনুসের ছেলে আমানুল্লাহকে পুলিশ গত সেপ্টেম্বর মাসে মফিজুল্লাহ মাহফুজ নামে এক ব্যাংক কর্মচারীকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছিল। চলতি বছরের ২৬ আগস্ট নাঙ্গুলী গ্রামে এক মারামারিতে আহত মাহফুজকে গুরুতর অবস্থায় বরিশাল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এরপর ইউনুসকে প্রধান আসামী ও ছেলে আমানুুল্লাহসহ ১০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা হয়। আমানুল্লাহ গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে ছিলো। সোমবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যেটের আদালতে এ মামলার অন্যান্যবিস্তারিত পড়ুন
