প্রধান সূচি

বাগেরহাট ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাট জেলা ছাত্রলীগের উদ্দোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভ্যাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিনের পুত্র শেখ সারহান নাসের তন্ময়।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাহিয়ান সুলতান ওশানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জান টুকু, বাগেরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগের তথ্য ও গভেষনা সম্পাদক এবং প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, জেলা তাতীলীগের আহবায়ক ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ¦ বাকী তালুকদার, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনসহ বাগেরহাট ও কচুয়া উপজেলার ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তন্ময় বলেন, আওয়ামীলীগের উন্নয়নের কথা জনগনের কাছে বলতে ও উন্নয়নের কাজ চলমান রাখতে আবারো সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দেওয়ার কথা বলেন। সেই সাথে ছাত্রলীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কাজ করার জন্য আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial