প্রধান সূচি

Thursday, November 29th, 2018

 

পিরোজপুরে র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য গ্রেপ্তার

র‌্যাব-৮ এর অভিযানে পিরোজপুর পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে জেএমবি’র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নূরুল ইসলাম ওরফে নূরু (৪৫) বাগেরহাট জেলার সদর থানাধীন পুরাতন বাজার মেইন রোড এলাকার অরিন মঞ্জিলের মৃত সাহেব আলীর ছেলে। বৃহষ্পতিবার দুপুরে র‌্যাব-৮ এর পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত নূরুল ইসলাম নূরু পেশায় একজন স্যানিটারী মিস্ত্রী। সে বরিশাল কোতয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহার নামীয় আসামী। জেএমবি’র সামরিক শাখার একজন সক্রিয় সদস্য বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে নুরু স্বীকার করেছে। র‌্যাববিস্তারিত পড়ুন


জেলা তথ্য অফিসের উদ্যোগে নাজিরপুরে ওরিয়েন্টেশন কর্মশালা

“শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে নাজিরপুর উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরী হলরুমে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রোজি আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার। জেলা তথ্য অফিসার, মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ, জন্মনিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজমবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় শিক্ষকের বাড়ি রহস্যজনক ডাকাতি

মঠবাড়িয়ার ওয়াহেদাবাদ গ্রামে (মিরুখালী বাজারের পশ্চিম পাশে) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ কুদ্দুছ হাওলাদারের ঘরে বুধবার গভীর রাতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা শুধু জমির দলিল, ব্যাংকের কাগজপত্র ও পাসপোর্ট নিয়ে গেছে। জানাযায়, বুধবার রাতের আহার শেষে আঃ কুদ্দুছ মাষ্টার স্ত্রী ও একমাত্র ছেলেসহ সেমিপাকা ঘরের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়লে পেছনের দরজা কেটে ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতরা ঘরের ২টি (ষ্টিল ও কাঠের) আলমিরা ভেঙ্গে মিরুখালী মৌজায় চলমান জরিপের ৩০ধারার কাগজপত্র, জমির দলিল, ব্যাংকের এফডিয়ার ও চেক এবং পাসপোর্ট নিয়ে যায়। গৃহকর্তা আঃ কুদ্দুছ মাষ্টার জানান, জমিজমা বিরোধকে কেন্দ্রবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের অভিযোগ

স্বরূপকাঠিতে মামা বাড়ি বেড়াতে গিয়ে পথিমধ্যে দু‘লম্পট কর্তৃক জোড়পূর্বক ধর্ষনের শিকার হয়েছে এক প্রতিবন্ধি কিশোরী মেয়ে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারী গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক আলম (২১) বালিহারি গ্রামের মানিক মিয়ার ছেলে এবং অপরজন সোহাগ (২০) একই গ্রামের হাকিম মাঝির ছেলে। ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার জন্য কালক্ষেপন করেও কোন প্রতিকার পায়নি প্রতিবন্ধি ধর্ষিতার পরিবার। মেয়েটির মা বাদী হয়ে গত বুধবার রাতে আলম এবং সোহাগ-কে আসামী করে থানায় ধর্ষন মামলা দায়ের করেন। ধর্ষিতার মা জানায়, ২২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকলে দিকে তার প্রতিবন্ধিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে জলবায়ু অর্থায়নের দাবীতে মানববন্ধন

বাগেরহাটে জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুত অর্থ বরাদ্দ ও স্বচ্ছতার দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে টিআইবি সনাকের উদ্যোগে অনুষ্টিত এ মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, সনাকের জলবায়ু বিষয়ক উপ-কমিটির আহব্বায়ক বাবুল সরদার। সনাক বাগেরহাটের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর এ.বি.এম. মোশাররফ হুসাইনের সভাপতিত্বে এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার শেখ বশির আহমেদ’র সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন দুপ্রক সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, সনাক সদস্য অধ্যক্ষ সইফ উদ্দিন আহমদ, শেখ মুজিুবুর রহমান, কাজী রেহেনা পারভীন রীনু, নারী নেত্রী রিজিয়া পারভীন, স্বজন সদস্য ডা: জ্ঞান রঞ্জন চক্রবর্তী, এফ. এম.বিস্তারিত পড়ুন


বাগেরহাট ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাট জেলা ছাত্রলীগের উদ্দোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভ্যাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিনের পুত্র শেখ সারহান নাসের তন্ময়। বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাহিয়ান সুলতান ওশানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জান টুকু, বাগেরহাটবিস্তারিত পড়ুন


চিতলমরী উপজেলা প্রেসক্লাব সভাপতির ছেলে পরলোকে

চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এস সাগরের এক মাত্র ছেলে সিফাত সুলতান স্মরণ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় (৮) ইন্তেকাল করেছে (ইন্নাল্লিলাহি—রাজেউন)। সে দীর্ঘদিন নানা ধরণের রোগে ভুগছিল। স্মরণের অকাল মৃত্যুতে পরিবার, প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক ও এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিন দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে চিতলমারী প্রেসক্লাব সভাপতির ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা প্যানেল চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


পাইকগাছায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

পাইকগাছায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট নব কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা, সেটেলমেন্ট কর্মকর্তা আছাদুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মোজাহার আলী, আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, প্রাক্তন প্রশিক্ষক জাহানারা খাতুন। বক্তব্য রাখেন, আনসার কমান্ডার আবু হানিফ, দলনেতা মিজানুর রহমান, লিটন গাজী, রেশমা খাতুন, কৃষ্ণা ব্যানার্জী ও হিমাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় জাতীয় পার্টির মানববন্ধনে জাপার যুগ্ম মহাসচিব মধুকে অবাঞ্চিত ঘোষণা

খুলনা-৬ আসনে জাপা মনোনীত জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধুকে বহিরাগত আখ্যায়িত করে উপজেলা ও পৌর জাতীয় পার্টি মানববন্ধন পূর্বক অবাঞ্চিত ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকালে পাইকগাছা বাজার চৌরাস্তা মোড়ে মানববন্ধনে বক্তারা জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধুর মনোনয়ন প্রত্যাহার পূর্বক উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীরের মনোনয়ন দেয়ার দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, পৌর আহবায়ক গাজী আব্দুস সামাদ, সদস্য সচিব রবিউল ইসলাম গাজী, জাপানেতা কৃষ্ণ রায়, ইউলাদ গোলদার, জিএম আব্দুর রাজ্জাক, প্রভাষ মন্ডল, সাদেকুর রহমান, সুকুর আলী, আশিকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial