প্রধান সূচি

চিতলমরী উপজেলা প্রেসক্লাব সভাপতির ছেলে পরলোকে

চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এস সাগরের এক মাত্র ছেলে সিফাত সুলতান স্মরণ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় (৮) ইন্তেকাল করেছে (ইন্নাল্লিলাহি—রাজেউন)।

সে দীর্ঘদিন নানা ধরণের রোগে ভুগছিল। স্মরণের অকাল মৃত্যুতে পরিবার, প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক ও এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিন দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে চিতলমারী প্রেসক্লাব সভাপতির ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ রাশেদ শেখ, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাফায়েত হোসেন সাফা, সাধারণ সম্পাদক শেখর ভক্ত, কোষাধ্যক্ষ পংকজ মন্ডল, নির্বাহী সদস্য তাওহিদুর রহমান বাবু, দেবাশীষ বিশ্বাস দেব, কামরুল ইসলাম, প্রদীপ মন্ডল, সবুজ সংঘ ক্লাবের সভাপতি মোঃ নাজমুল হাসান, সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial