প্রধান সূচি

স্বরূপকাঠি প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের অভিযোগ

স্বরূপকাঠিতে মামা বাড়ি বেড়াতে গিয়ে পথিমধ্যে দু‘লম্পট কর্তৃক জোড়পূর্বক ধর্ষনের শিকার হয়েছে এক প্রতিবন্ধি কিশোরী মেয়ে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারী গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষক আলম (২১) বালিহারি গ্রামের মানিক মিয়ার ছেলে এবং অপরজন সোহাগ (২০) একই গ্রামের হাকিম মাঝির ছেলে। ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার জন্য কালক্ষেপন করেও কোন প্রতিকার পায়নি প্রতিবন্ধি ধর্ষিতার পরিবার। মেয়েটির মা বাদী হয়ে গত বুধবার রাতে আলম এবং সোহাগ-কে আসামী করে থানায় ধর্ষন মামলা দায়ের করেন।

ধর্ষিতার মা জানায়, ২২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকলে দিকে তার প্রতিবন্ধি কিশোরী মেয়েটি সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারী গ্রামের মামাবাড়ী বেড়াতে যায়। তখন রাস্তা দিয়ে যাবার সময় ওই দুই লম্পট মেয়েটির মুখ চাপটে ধরে পাশের বাগানের মধ্যে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। মেয়ের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে ধর্ষকরা পালিয়ে যায়।

স্থানীয় মহিলা ইউপি সদস্য মোসাঃ বিলকিস বেগম জানান, ঘটনাটি জেনে মেয়ের মাকে আইনি পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করেছেন। ভিকটিম এর মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial