পাইকগাছায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা
খুলনা-৬ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা গাজী নূর আহমাদ পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার জুলিয়া সুকায়না’র কাছে বৃহস্পতিবার প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. মো. আব্দুল আউয়াল।
ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জেলা সহ-সভাপতি মাওলানা রেজাউল করীম, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, সৌদি আরব শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা আসাদুল্লাহ আল গালিব, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শূরা সদস্য এম এ হাসিব গোলদার, হাফেজ হুমায়ন কবির, মো. ফারুক খলিফা, মাওলানা আশরাফ, ছাত্রনেতা মো. আবু রায়হান, মোসাদ্দেক বিল্লাহ সাব্বির, মেহরাব হুসাইন, সাজিদ, আলামিন, আবদুর রহিম, তৈয়বুর প্রমুখ।
Please follow and like us:
« ইন্দুরকানীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে ১ মণ ধানের মূল্যে ১ কেজি বীজ ! »
