প্রধান সূচি

Thursday, November 22nd, 2018

 

জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে

পিরোজপুরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত এক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু আলী মো. সাজ্জাদ হোসেন জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা এবং নির্বাচনে সাংবাদিকদের দায়িত্বপালন বিষয়ে এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, বাংলাদেশ বেতারের সংবাদদাতা মাহমুদ হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি গৌতম চৌধুরী, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নাসিম আলী, বিটিভি’র জেলা প্রতিনিধি এসএম পারভেজ,বিস্তারিত পড়ুন


শরণখোলায় ১১ বছর পর ফিরে আসা শহিদুলকে নিয়ে দুই পরিবারের টানাটানি

সিডরে নিখোঁজ হওয়ার ১১ বছর পর ফিরে আসা ব্যক্তি শহিদুল মোল্লা নাকি জুয়েল সরদার এ নিয়ে ধুম্রজালের  সৃষ্টি হয়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবি দেখে গতকাল মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে বাগেরহাটের শরণখোলায় আসা একটি পরিবার দাবি করছে, এ হলো ৮/৯ বছর আগে হারিয়ে যাওয়া তাদের জুয়েল। বর্তমানে দুই পরিবারের মধ্যে ‘তাকে’ নিয়ে টানাটানি চলছে। কে এই ব্যক্তি তা প্রমাণের জন্য বিষয়টি শেষমেষ আদালত পর্যন্ত গড়াবে বলে ধারণা করা হচ্ছে। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড় সিডরে নিখোঁজ হন শরণখোলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ফুলমিয়া মোল্লার ছেলেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ

স্বরূপকাঠীতে ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। আব্দুল বারেক (৪০) নামে এক ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছে ধর্ষিত শিশু কন্যার মা ফরিদা বেগম। গত ১৫ নভেম্বর দুপুরে উপজেলার কামারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে আবারও ধর্ষনের চেষ্টা করা হলে থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত ধর্ষক আব্দুল বারেক (৪০) ধর্ষিত শিশু কন্যাটির চাচাত ভাই বলে জানা গেছে। শিশুটি এবছর স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সকালে ধর্ষক বারেকের বিরুদ্ধে পুলিশ ধর্ষন মামলা নিয়ে ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

স্বরূপকাঠী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু এর সাথে উপজেলা অডিটরিয়ামে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শুভেচ্ছা বক্ত্যব্য রাখেন নবাগত ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। সভায় বক্ত্যব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহম্মেদ, উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. তানভীর আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মো. আল-আমীন পারভেজ, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক কাওছার তালুকদার, প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, শিক্ষক অপূর্ব কুমার মন্ডল প্রমুখ।


চিতলমারীতে ১ মণ ধানের মূল্যে ১ কেজি বীজ !

বাগেরহাটের চিতলমারী উপজেলার ধান চাষীদের এখন মরণদশা। এক মণ ধান বিক্রির টাকায় কিনতে হচ্ছে এক কেজি ধান বীজ। এ অবস্থায় এলাকার শত শত চাষিরা এখন চরম বিপাকে পড়েছেন। স্থানীয় কৃষি অফিসের তদারকির অভাবে অসাধু বীজ ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে বীজের কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার চাষিরা। চাষিদের সাথে আলাপ করে জানা গেছে, বোরো মৌসুমকে সামনে রেখে এলাকায় এখন বীজতলা তৈরি ও বীজবপনের কাজ শুরু হয়েছে। ফলন ভালো পাবার আশায় উচ্চফলনশীল জাতের ধান চাষের প্রতি ঝুঁকছেন চাষিরা। আর বাজার থেকে উচ্চ মূল্যেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা

খুলনা-৬ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা গাজী নূর আহমাদ পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার জুলিয়া সুকায়না’র কাছে বৃহস্পতিবার প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. মো. আব্দুল আউয়াল। ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জেলা সহ-সভাপতি মাওলানা রেজাউল করীম, গদাইপুর ইউপি  চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, সৌদি আরব শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা আসাদুল্লাহ আল গালিব, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শূরা সদস্য এম এ হাসিব গোলদার, হাফেজ হুমায়ন কবির, মো. ফারুক খলিফা, মাওলানাবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা

ইন্দুরকানীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, উপ-সহকারি মেডিকেল অফিসার ডা. রবিন্দ্রনাথ হালদার, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রুমি আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার পূরবী রানী দাস, সমবায় কর্মকর্তা মো. রাশেদ আলম, জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা শিমুলবিস্তারিত পড়ুন


কচুয়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টা মামলার ২ আসামী গ্রেপ্তার

বাগেরহাটের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পিবিআই। বৃহস্পতিবার সকালে বাগেরহাট পিবিআই’র পুলিশ পরিদর্শক শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে খুলনার খালিশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে রাসেল শেখ (৩১) ও খলিশাখালী গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে শামীম শেখ (২৫)। বাগেরহাট পিবিআই’র পুলিশ পরিদর্শক শেখ শহিদুল ইসলাম জানান, চলতি বছরের ১০ জুলাই রাতে ঢাকা থেকে বাস যোগে সাইনবোর্ড বাজারে নেমে বাড়ি যাবার পথে চরকাটি এলাকায়বিস্তারিত পড়ুন


ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ অব্যহত

খোঁজ মেলেনি বলেশ্বর নদীতে নিখোঁজ বনরক্ষীর

এখনও খোঁজ মেলেনি বাগেরহাটের পূর্ব সুন্দরবনে টহলরত অবস্থায় বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ হওয়া বনরক্ষী সোহেল রানার। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোষ্টগার্ড উদ্ধার তৎপরাতা চালিয়ে যাচ্ছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনে টহলরত অবস্থায় গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শরখোলা রেঞ্জের বগী ষ্টেশন সংলগ্ন বলেশ্বর নদীতে ট্রলার থেকে পরে নিখোঁজ হন বনরক্ষী সোহেল রানা তালুকদার (৩৭)। বনরক্ষী সোহেল রানা তালুকদার কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মুহুরীপাড়া গ্রামের এম এ হামিদ তালুকদারের ছেলে। তিনি ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর বন বিভাগে চাকরি পান। ২০১৬ সালের ৩ মার্চ  বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগীবিস্তারিত পড়ুন


সুন্দরবনের আলোরকোলে রাস উৎসব

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে বুধবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বিদের ৩ দিনব্যাপী ঐতিহাসিক রাস উৎসব। বুধবার ভোরে হাজার-হাজার পূণ্যার্থী ও পর্যটকরা সুন্দরবনের দুবলার চরের আলোরকোলের যেতে লোকালয় থেকে যাত্রা শুরু করেছে। কাল শুক্রবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে দিনের প্রথম জোয়ারে বঙ্গোপসাগরের নোনা পানিতে পূণ্য¯œানের মধ্য দিয়ে শেষ হবে রাস উৎসব। এই রাস উৎসবকে ঘিরে সুন্দরবনের জীববৈচিত্র্যের পূণ্যার্থী ও পর্যটদের নিরাপত্তায় নৌবাহিনী, র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও বন বিভাগ নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ বলছে, বুধবার সকাল থেকে রাস উৎসবকে ঘিরে আগাত পূণ্যার্থী, দর্শনার্থীদের পদচারনায়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial