স্বরূপকাঠীতে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ
স্বরূপকাঠীতে ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। আব্দুল বারেক (৪০) নামে এক ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছে ধর্ষিত শিশু কন্যার মা ফরিদা বেগম। গত ১৫ নভেম্বর দুপুরে উপজেলার কামারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে আবারও ধর্ষনের চেষ্টা করা হলে থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত ধর্ষক আব্দুল বারেক (৪০) ধর্ষিত শিশু কন্যাটির চাচাত ভাই বলে জানা গেছে। শিশুটি এবছর স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
বৃহস্পতিবার সকালে ধর্ষক বারেকের বিরুদ্ধে পুলিশ ধর্ষন মামলা নিয়ে ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
জানা গেছে, কামারকাঠি গ্রামের শিশু কন্যাটির পিতা আব্দুল জব্বার ও অভিযুক্ত বারেক পাশাপাশি বসবাস করতো। গত ১৫ নভেম্বর দুপুরে শিশুটিকে কাঠমিস্ত্রি বারেক নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। পূনরায় ২১ নভেম্বর দুপুরের দিকে মেয়েটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বারেক আবারও নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার সকালে মামলা নিয়ে ভিকটিমের পরীক্ষার জন্য পিরোজপুর প্রেরণ করে।
স্বরূপকাঠী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম তারিকুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, ঘটনার দিন দুপুরে অভিযুক্ত বারেক শিশুটিকে চকলেট খাওয়নোর প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। এ ব্যাপারে বারেককে আসামী করে ধর্ষন মামলা নেয়া হয়েছে। আসামী পলাতক রয়েছে।
