জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে
পিরোজপুরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
একাদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত এক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু আলী মো. সাজ্জাদ হোসেন জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা এবং নির্বাচনে সাংবাদিকদের দায়িত্বপালন বিষয়ে এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, বাংলাদেশ বেতারের সংবাদদাতা মাহমুদ হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি গৌতম চৌধুরী, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নাসিম আলী, বিটিভি’র জেলা প্রতিনিধি এসএম পারভেজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, অবজারভারের সংবাদদাতা জিয়াউল আহসান, সংবাদের প্রতিনিধি এ কে আজাদ, একুশে টিভির প্রতিনিধি শিরিনা আফরোজ, এনটিভি’র প্রতিনিধি রশীদ আল মুনান, দৈনিক পিরোজপুরের কথা’র নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, প্রথম আলোর প্রতিনিধি এ কে এম ফয়সাল, জিটিভি প্রতিনিধি মিজানুর রহমান, ডেইলী ষ্টার প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ।
সভায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে সাংবাদিকদের সহযোগিতার আহবান জানানো হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, নির্বাচন নিয়ে যেন কোন মহল কোন ধরণের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা বা কোন প্রকার গুজব সৃষ্টি করতে না পারে সেদিকেও সাংবাদিকদের নজর রাখতে হবে। নির্বাচনী রিপোটিং এর বিষয়ে এবং নির্বাচনের দিন সাংবাদিকরা যাতে দায়িত্বশীলতার সাথে এবং আইন মেনে তাদের পেশাগত দায়িত্ব পালন করারও আহবান জানানো হয়।
