প্রধান সূচি

পিরোজপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ইনসেফশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

পিরোজপুরে মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে UNICEF এর ASWA-11 প্রকল্পের আওতায় Inception Workshop অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. খায়রুল আলম সেখ।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর।
বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশাল তত্বাবধায়ক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ইউনিসেফ এর ওয়াটার হাইজেন এন্ড স্যানিটেশন কর্মকর্তা ফোরকান আহম্মেদ, পিরোজপুর সিভিল সার্জন ফারুক আলম, জেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশীদ, সাংবাদিক গৌতম চৌধুরী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial