প্রধান সূচি

Tuesday, November 20th, 2018

 

পিরোজপুর-৩ আসন

ডা. রস্তুম ফরাজীকে মহাজোটের প্রার্থীতায় নারাজ মঠবাড়িয়া আ’লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে যদি ডা. রস্তুম আলী ফরাজীকে মনোনয়ন দেয়া হলে তা মানতে নারাজ মঠবাড়িয়ার আওয়ামী লীগ। তাদের দাবী প্রার্থী দিতে হবে আওয়ামী লীগ থেকে। আওয়ামী লীগের কয়েক নেতার সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। তাদের বক্তব্য, রস্তুম আলী ফরাজী তার লোকজন দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে হয়রানী করেছে। মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ বলেন, ২০০১ এর নির্বাচনে ডা. রস্তুম আলী ফরাজী বিএনপি জামাত জোট থেকেবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ৫ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন ও পাশ্ববর্তী শাখারীকাঠী ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া সাতকাছিমা নদীর ওপর একটি ব্রীজ না থাকায় ওই দুই ইউনিয়নের ৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ নিজেদের উদ্যোগে একটি বাঁশের সাঁকো তৈরী করে পারাপার হচ্ছে। বিগত তিন যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এভাবে ঐ বাঁশের সাঁকো দিয়েপারাপার হয়ে আসছে বলে জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী। এ সাঁকো দিয়ে ওই গ্রামগুলোর সাধারণ মানুষ ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ নানা কষ্টে পারাপার হয়ে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এ উপজেলায় চেয়ারম্যান, মেম্বার এবংবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে কলেজ কর্মচারী খুন : শোক সভায় খুনির ফাঁসির দাবী

ইন্দুরকানীতে কলেজ কর্মচারী খুনের ঘটনায় শোক সভায় খুনির ফাঁসি দাবী করেছে শিক্ষক, অভিবাবক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা। মঙ্গলবার উপজেলার কেসি টেকনিক্যাল এন্ড বি এম কলেজ মিলনায়তনে কলেজের নি¤œমান সহকারী মো. রেজাউল করিম রিপনের জন্য কলেজ কর্তৃপক্ষ শোক সভার আয়োজন করে। শোক সভায় বক্তারা খুনি কাঞ্চন ব্যাপারীর ফাঁসী দাবী করেন। শোক সভা শুরু হলে শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক মিলে কান্নায়  ভেঙ্গে পড়ে। কলেজের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতী, কলেজের অধ্যক্ষ ও শিক্ষক নেতা এস.এম ইউনুস, উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন


কাউখালীতে কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে মহিলা পরিষদের আলোচনা সভা

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যেগে মঙ্গলবার দুপুরে নিজস্ব কার্যলয়ে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমাদ্দার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, কাউখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দ্র শেখর দে, প্রভাষক কুমকুম ভট্টাযার্য্য, প্রভাষক জগদ্বীশ কুন্ডু, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার সহ-সভাপতি জাহানারা হাবিব, সহ-সধারণ সম্পাদক সবিতা ঘোষ এবং সাধারন সম্পাদক শাহীদা হক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ছায়া সমদ্দার।


ভান্ডারিয়ায় এসএসসি ও দাখিল পক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

ভান্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান পেনিন সুলা ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে পৈকখালী হাজী এস. এন. জামান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এবছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় যে সকল অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীরা ফরম পুরনণকরতে পারেনি তাদের মাঝে ফরম পুরণের সরকারি ফি বাবদ নগদ অর্থ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়পার্টি (জেপি) মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষাবিস্তারিত পড়ুন


চিতলমারীতে ডিজিটাল উপায়ে সরকারি ভাতা প্রদানের উদ্যোগ

বাগেরহাটের চিতলমারীতে ডিজিটাল উপায়ে সরকারী ভাতা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবা ভাতাপ্রাপ্ত উপকারভোগী, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। দেশের ১১টি জেলার ৮৮টি উপজেলার ৭৯৮টি ইউনিয়ন/পৌরসভার সরকারী ভাতাপ্রাপ্ত উপকরাভোগী ও জনপ্রতিনিধিদের সচেতনীকরণের অংশ হিসেবে চিতলমারীতে এই সভা হয়। সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের সহযোগিতা করে এটুআই কর্মসূচির সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম (এসএসএনপি)। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সভায় ১৮০ জন। হিজলা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আজমির কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু মুছা। চিতলমারীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ইনসেফশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

পিরোজপুরে মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে UNICEF এর ASWA-11 প্রকল্পের আওতায় Inception Workshop অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. খায়রুল আলম সেখ। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশাল তত্বাবধায়ক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ইউনিসেফ এর ওয়াটার হাইজেন এন্ড স্যানিটেশন কর্মকর্তা ফোরকান আহম্মেদ, পিরোজপুর সিভিল সার্জন ফারুক আলম, জেলা সমবায়বিস্তারিত পড়ুন


চিতলমারীতে পুকুর থেকে নারীর মৃতদেহ উদ্ধার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মঙ্গলবার সকালে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার চরবানীয়ারী এলাকার রাস্তার পাশে একটি পুকুরে এক নারীর মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, উদ্ধারকৃত লাশটি ভারসাম্যহীন এক নারীরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial