চিতলমারীতে পুকুর থেকে নারীর মৃতদেহ উদ্ধার
বাগেরহাটের চিতলমারী উপজেলায় মঙ্গলবার সকালে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার চরবানীয়ারী এলাকার রাস্তার পাশে একটি পুকুরে এক নারীর মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, উদ্ধারকৃত লাশটি ভারসাম্যহীন এক নারীর বলে এলাকাবাসী জানিয়েছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না দতন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
« শরণখোলায় খেলার মাঠ দখল করে ঠিকাদারী সামগ্রী ! (পূর্ববর্তি সংবাদ)
