ইন্দুরকানীতে কলেজ কর্মচারী খুন : শোক সভায় খুনির ফাঁসির দাবী
ইন্দুরকানীতে কলেজ কর্মচারী খুনের ঘটনায় শোক সভায় খুনির ফাঁসি দাবী করেছে শিক্ষক, অভিবাবক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা।
মঙ্গলবার উপজেলার কেসি টেকনিক্যাল এন্ড বি এম কলেজ মিলনায়তনে কলেজের নি¤œমান সহকারী মো. রেজাউল করিম রিপনের জন্য কলেজ কর্তৃপক্ষ শোক সভার আয়োজন করে। শোক সভায় বক্তারা খুনি কাঞ্চন ব্যাপারীর ফাঁসী দাবী করেন।
শোক সভা শুরু হলে শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক মিলে কান্নায় ভেঙ্গে পড়ে। কলেজের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতী, কলেজের অধ্যক্ষ ও শিক্ষক নেতা এস.এম ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. মজিদ (বিকম), কলেজের সহযোগী অধ্যাপক এম.এ কাইউম জমাদ্দার, শিক্ষক নেতা আনিসুর রহমান, কলেজের ছাত্র শাওন ও মেহেদী প্রমুখ।
বক্তারা প্রকাশ্য দিবালোকে কাঞ্চন ব্যাপারী কলেজের একজন কর্মচারীকে নির্মম ভাবে খুন করেছে এ ঘটনার তারা নিন্দা জানান এবং খুনির ফাঁসী দাবী করেন। এছাড়া খুনিকে যারা এ হত্যাকান্ডে সহযোগিতা করেছে এবং য়ারা তাকে মদদ দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে দৃষ্টি দিতে বলেন। ইন্দুরকানী থানার ওসিকে মামলাটি চাঞ্চাল্যকর মামলা হিসেবে বিবেচনা করার জন্যজোর দাবী জানান। পরে কলেজের নিহত নি¤œমান সহকারী রিপনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, গত রবিবার উপজেলার চন্ডিপুর বাজারে প্রকাশ্যে পারিবরিক কলহের সূত্র ধরে চাচাত ভাইজি জামাই কাঞ্চন ব্যাপারী কেসি টেকনিকাল কলেজের নি¤œমান সহকারী রেজাউল করিম রিপনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। খুনিকে জনতা ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ঘাতকের বিরুদ্ধে মামলা করলে ইন্দুরকানী থানা পুলিশ ঘাতক কাঞ্চনকে সোমবার আদালতে পাঠায়। আদালতে সে খুনের ঘটনায় নিজের কথা স্বীকার করে।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, খুনি কাঞ্চন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এবং আসামীকে আদালত কারাগারে প্রেরণ করা হয়েছে।
