পিরোজপুরে গণপ্রকৌশল দিবস পালিত
‘অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দের জন্য ৪র্থ শিল্প বিপ্লব’ এই শ্লোগানে পিরোজপুরে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় শহরের পুরাতন ডিসি অফিস থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার পুরাতন ডিসি অফিসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আইডিইবি’র পিরোজপুর জেলা শাখার সভাপতি এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
আলোচনা সভায় আইডিইবি’র উপদেষ্টা কাজী মুজিবুর রহমান, টিটিসি’র প্রিন্সিপাল মাহামুদ হোসেন, আইডিইবি’র অর্থ সম্পাদক হোসনেয়ারা পপিসহ সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আওয়ামী লীগ দুই গ্রুপের মিছিল »
