Thursday, November 8th, 2018
২৩ ডিসেম্বর ভোট
আগামী ২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে সংসদ নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ৩০ নভেম্বর। ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর। নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছাতে বিরোধী দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্টের দাবির মধ্যেই বৃহস্পতিবার তফসিল ঘোষণা করলেন সিইসি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে একবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসিল্যান্ডের স্ত্রী আহত
পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এসিল্যান্ড রামানন্দ পালের বাসায় ঢুকে তার স্ত্রী অদিতি বড়ালকে ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পিরোজপুরে জেলা প্রশাসনের ডরমেটরী ভবনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় অদিতি বড়ালকে পিরোজপুরের সদর হাসপাতালে ভর্তি করা হয়। অদিতি বড়াল বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল ও মহিলা সংসদ সদস্য হ্যাপি বড়ালের কন্যা। এর আগে রামানন্দ পাল বেতাগী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে চাকুরী করা কালে গত ৩ জুলাই তার স্ত্রী অদিতি বড়ালকে আরো একবার ছুরিকাঘাত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) রামানন্দবিস্তারিত পড়ুন
তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আওয়ামী লীগ দুই গ্রুপের মিছিল
একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই গ্রুপ আলাদা আলাদা মিছিল করেছে। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়ালের সমর্থকরা শহরে মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু। অন্যদিকে, দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গণপ্রকৌশল দিবস পালিত
‘অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দের জন্য ৪র্থ শিল্প বিপ্লব’ এই শ্লোগানে পিরোজপুরে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় শহরের পুরাতন ডিসি অফিস থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার পুরাতন ডিসি অফিসে এক আলোচনা সভায় মিলিত হয়। আইডিইবি’র পিরোজপুর জেলা শাখার সভাপতি এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। আলোচনা সভায় আইডিইবি’র উপদেষ্টা কাজী মুজিবুর রহমান, টিটিসি’র প্রিন্সিপাল মাহামুদ হোসেন, আইডিইবি’র অর্থ সম্পাদকবিস্তারিত পড়ুন
