প্রধান সূচি

তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আওয়ামী লীগ দুই গ্রুপের মিছিল

একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই গ্রুপ আলাদা আলাদা মিছিল করেছে।

প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়ালের সমর্থকরা শহরে মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু।

অন্যদিকে, দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেকের সমর্থকরাও তফসিল ঘোষনার পরে শহরে মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial