ভান্ডারিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ভিত্তিক নির্বাচনী কমিটি গঠন কার্যক্রম চলছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল আলম স্বপন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক আ. রাজ্জাক ফারুক, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, আওয়ামী লীগ নেতা নিজামুল হক নান্না, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু, যুগ্ন আহবায়ক লিটন পেশকার, কৃষক লীগের সভাপতি ফারুক মুন্সি, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম লাল, সমবায় লীগের সাধারণ সম্পদক আ. হালিম হাওলাদার, রিচান সিকাদার, শুভ জোমাদ্দার প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ সিকদার, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরন চন্দ্র বসুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন স্তরের নারী-পুরুষ।
বক্তারা বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটগতভাবে যে মনোনয়ন পাবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সহায়তা করা হবে। এছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে বিশেষকরে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত করতে সকল ধরনের কাজে সকলকে আহবান জানানো হয়।
