Wednesday, November 7th, 2018
ভান্ডারিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ভিত্তিক নির্বাচনী কমিটি গঠন কার্যক্রম চলছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল আলম স্বপন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক আ. রাজ্জাকবিস্তারিত পড়ুন
কাউখালীতে বাইসাইকেল মার্কার সমর্থনে যুব সংহতির মিছিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল করেছে উপজেলা জাতীয় যুবসংহতি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জেপি নেতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, উপজেলা জেপির যুগ্ন-সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল সমাবেশ
ভান্ডারিয়া উপজেলা বুধবার বিকেলে জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর’র উন্নয়নের প্রতিক বাইসাইকেল মার্কার সমর্থনে উপজেলা ছাত্রসমাজের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর ছাত্র সমাজের উপজেলা কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলে ভান্ডারিয়া উপজেলা, পৌর শহর ছাড়াও বিভিন্ন ইউনিয়নের ছাত্রসমাজের নেতা-কর্মীদের সাথে বাজারের ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক সাধারণ জনতা অংশ নেন। মিছিল শেষে ছাত্র সমাজের উপজেলা আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে প্রবীণ বন্ধুদের মিলন মেলা
ইন্দুরকানীতে এক ব্যতিক্রমী উদ্যোগে ৫ শতাধিক প্রবীণ বন্ধুদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার এফ. করিম আলিম মাদ্রাসা মাঠে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং অন্ষ্ঠুানের আয়োজক প্রাক্তন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু এ মিলনমেলার আয়োজন করেন। ১০১ বছরের প্রবীন আ. গনি মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় বক্তব্য রাখেন, বালিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামসুর রহমান খান, অবসরপ্রাপ্ত সৈনিক ডা. আ. মান্নান হাওলাদার, মাষ্টার হারুন-অর-রশিদ, সুরেশ চন্দ্র বিশ^াস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক ও সাংবাদিক এম. আহসানুল ছগির। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শিক্ষক এস. এম লোকমান হোসেন, আবুল কালাম ফকির, সাংবাদিকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে কলেজ ছাত্র ৬ দিন ধরে নিখোঁজ
বাগেরহাটে তাওহিদ ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। উপজেলা সদরের সিরাজউদ্দিন মেরোরিয়াল সরকারি কলেজের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের ছাত্র তাওহিদকে গত ২ নভেম্বর থেকে পাওয়া যাচ্ছেনা। সে বদনীভাঙ্গা গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে। এবিষয়ে তাওহিদের মা রেকসোনা বেগম বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। রেকসোনা বেগম বলেন, তাওহিদ গত শুক্রবার খুলনায় বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার তার ফোন খোলা থাকলেও রিসিভ হয়নি। গত রবিবার সন্ধা ৭টার দিকে মোবাইল ফোনে তাওহিদ জানায় যে, ‘তাকে ফেনিতে দুই মহিলা আটক করে রেখেছে’।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ
পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠি বাইপাস সড়কের আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো অফিসটি পুড়ে গেছে। আগুনে পাশের দুইটি দোকানঘরও পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে একদল দুর্বৃত্ত এসে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আওয়ামী লীগ অফিসসহ পাশের দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মিরন শেখ জানান, বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। পিরোজপুর সদরবিস্তারিত পড়ুন
