প্রধান সূচি

কাউখালীতে বাইসাইকেল মার্কার সমর্থনে যুব সংহতির মিছিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল করেছে উপজেলা জাতীয় যুবসংহতি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জেপি নেতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, উপজেলা জেপির যুগ্ন-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু,  জেপি নেতা সাবেক ইউপি সদস্য বজলুর রহমান নান্নু, রাজু আহম্মেদ, উপজেলা যুব সংহতির সাবেক সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, সেচ্ছাসেবক পার্টির সভাপতি জাহিদ ডাকুয়া, যুব সংহতি নেতা শামীম আহম্মেদ, শহীদুল ইসলাম খান, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ন-আহবায়ক জয়দেব সমদ্দার, যুগ্ন-আহবায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আবারো নির্বাচিত করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial