প্রধান সূচি

বাগেরহাটে কলেজ ছাত্র ৬ দিন ধরে নিখোঁজ

বাগেরহাটে তাওহিদ ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। উপজেলা সদরের সিরাজউদ্দিন মেরোরিয়াল সরকারি কলেজের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের ছাত্র তাওহিদকে গত ২ নভেম্বর থেকে পাওয়া যাচ্ছেনা। সে বদনীভাঙ্গা গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে।

এবিষয়ে তাওহিদের মা রেকসোনা বেগম বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।  রেকসোনা বেগম বলেন, তাওহিদ গত শুক্রবার খুলনায় বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার তার ফোন খোলা থাকলেও রিসিভ হয়নি। গত রবিবার সন্ধা ৭টার দিকে মোবাইল ফোনে তাওহিদ জানায় যে, ‘তাকে ফেনিতে দুই মহিলা আটক করে রেখেছে’। এর পরে আর তার ফোন খোলা পাওয়া যায়নি।

মোড়েলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, তাওহিদকে খুঁজে পেতে আমরা দাপ্তরিক কার্যক্রম শুরু করেছি।

তাওহিদের পিতা আবু বকর ভারতে চাকুরি করছেন। মা রেকসোনা ছেলের সন্ধান পেতে দ্বারে দ্বারে ঘুরছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial