প্রধান সূচি

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ৬ বছর কারাদন্ড

পিরোজপুরে ইয়াবা বিক্রির দায়ে শুক্কুর আলী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন। রায়ে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত শুক্কুর আলী  জেলার ভান্ডারিয়া উপজেলার শিংখালী গ্রামের হারুন অর রশিদের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর মহল্লায় শুক্কুর আলীর ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় শুক্কুর আলী’র শরীর তল্লাশি করে ৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় শুক্কুর আলীর বিরুদ্ধে মামলা করেন। ওই বছরের পহেলা জুন মামলার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান শুক্কুর আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে শুক্কুর আলীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন আলী শিকদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial