পিরোজপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে উন্নয়ন মেলা অনুষ্ঠিত
সরকারের উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে পিরোজপুরে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলা পরিষদ মঙ্গলবার দিনব্যাপী এ উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় পিরোজপুর শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়।
র্যালীতে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আসিফ মাহমুদসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালী শেষে টাউন ক্লাব মাঠে উন্নয়ন মেলার উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আসিফ মাহমুদ। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের ১০টি স্টলে সদর উপজেলায় পরিচালিত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রদর্শিত হয়।
বিকেলে টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
