প্রধান সূচি

Tuesday, October 30th, 2018

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন

উদ্বোধন হতে যাচ্ছে পিরোজপুরবাসীর স্বপ্নের বেকুটিয়া সেতুর নির্মাণ কাজ

আওয়ামী লীগ সরকারের তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে যুক্ত হতে যাচ্ছে পিরোজপুরের কচাঁ নদীর উপর বেকুটিয়া সেতু। উদ্বোধন হতে যাচ্ছে পিরোজপুরবাসীর স্বপ্নের বেকুটিয়া সেতুর নির্মাণ কাজের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার বেকুটিয়া সেতুসহ পিরোজপুর জেলার তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। গণভবন থেকে সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে এ কার্যক্রমের ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠিত হবে। প্রকল্পগুলো হচ্ছে কচাঁ নদীর উপরে বেকুটিয়ায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ, নবনির্মিত পিরোজপুর জেলা কারাগার এবং নবনির্মিত ভান্ডারিয়া উপজেলা শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চ। একই সাথে প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


বেকুটিয়া সেতু নির্মাণের অধিগ্রহণকৃত জমি হস্তান্তর

পিরোজপুর জেলার পিরোজপুর সদর ও কাউখালী উপজেলার রাজাপুর-নৈকাঠী-বেকুটিয়া-পিরোজপুর সড়কের ১২তম কিলোমিটারের বেকুটিয়ায় কচাঁ নদীর উপর ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ প্রকল্পের জন্য অধিকরণকৃত জমি পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সেতু নির্মাণ প্রকল্প স্থান পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা আবাসন এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ মাহমুদ সুমন এর হাতে জমি অধিগ্রহনের কাগজপত্র তুলে দেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহরাব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ মাহমুদ, শরিকতলা-ডুমুরীতলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ৬ বছর কারাদন্ড

পিরোজপুরে ইয়াবা বিক্রির দায়ে শুক্কুর আলী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন। রায়ে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত শুক্কুর আলী  জেলার ভান্ডারিয়া উপজেলার শিংখালী গ্রামের হারুন অর রশিদের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর মহল্লায় শুক্কুর আলীর ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় শুক্কুর আলী’র শরীর তল্লাশি করে ৮০টি ইয়াবা ট্যাবলেটবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

সরকারের উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে পিরোজপুরে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলা পরিষদ মঙ্গলবার দিনব্যাপী এ উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় পিরোজপুর শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়। র‌্যালীতে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আসিফ মাহমুদসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে টাউন ক্লাব মাঠে উন্নয়ন মেলার উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

ভিশনঃ ২০২১ সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা শীর্ষক প্রচার কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে পাইকগাছায় সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা মিলনায়তনে প্রেস ব্রিফিং এর লিখিত বক্তব্য পাঠ করেন, খুলনা জেলা তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা তথ্য অফিস সরকার ও জনগনের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। সরকারের বিভিন্ন নীতিমালা এবং উন্নয়ন কর্মকান্ড প্রত্যন্ত অঞ্চল যেখানে এখনও যোগাযোগের মাধ্যম পৌছায়নি সেখানে জনগনের মাঝে আমরা তথ্য অফিসের মাধ্যমে প্রচার কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। একই সাথে সরকার সম্পর্কেবিস্তারিত পড়ুন


মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে পিরোজপুরে স্মারকলিপি পেশ

সরকারী চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে পিরোজপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। মঙ্গলবার সকালে সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক জেলা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু জেলা প্রশাসকের হাতে এ স্মারকলিপি তুলেদেন। এ সময় মুক্তিযোদ্ধা রাজ্জাক মাস্টার, ফজলুল হক সেন্টু, মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের রেজাউল করীম মন্টুসহ মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল ছাড়াও জামাত-শিবির নেতা এবং যুদ্ধাপরাধীদের সন্তানের সরকারী চাকরিতে নিয়োগ না দেয়া, রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ণ, সরকারী চাকরির বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ, মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় উন্নয়ন মেলা অনুষ্ঠিত

ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সরকারের উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রীর ব্রান্ডিং বিষয়সমূহ জনগনকে অবহিতকরণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক দিনব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে বৈরী আবহাওয়ার মধ্যে সকালে এক র‌্যলি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের ‘জমি আছে ঘর নেই, প্রকল্প বাস্তবায়নের নিরপত্তা বেষ্টনি, টিআর, কাবিখা, ইজিপিপি, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের হাতের কাজ, একটি বাড়ি একটি খামার, সমাজসেবা, পল্লীবিদ্যুৎ, ওজোপাডিকো এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কার্যক্রমসহ মোট ৮টি স্টল ঘুরে দেখার পর পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুসাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গদাইপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। উপস্থিত ছিলেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উপদেষ্টা কাজী জামান উল্লাহ, গদাইপুর প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, ইউপি সদস্য রোজিনা বেগম, শেখ মিরন উল্লাহ, সাংবাদিক রিপন হোসেন, গ্রাম আদালত সহকারী নাজমুল নাহার ইতি, সিডিও সালমা খাতুন, মিজানুর প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial