প্রধান সূচি

বেকুটিয়া সেতু নির্মাণের অধিগ্রহণকৃত জমি হস্তান্তর

পিরোজপুর জেলার পিরোজপুর সদর ও কাউখালী উপজেলার রাজাপুর-নৈকাঠী-বেকুটিয়া-পিরোজপুর সড়কের ১২তম কিলোমিটারের বেকুটিয়ায় কচাঁ নদীর উপর ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ প্রকল্পের জন্য অধিকরণকৃত জমি পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সেতু নির্মাণ প্রকল্প স্থান পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা আবাসন এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ মাহমুদ সুমন এর হাতে জমি অধিগ্রহনের কাগজপত্র তুলে দেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহরাব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ মাহমুদ, শরিকতলা-ডুমুরীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন মাঝিসহ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, এদিন সকালে বেকুটিয়ায় কঁচানদীর উপর ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ প্রকল্পের জন্য অধিকরণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে জমি অধিগ্রহনের অর্থ প্রদান করা হয়।

সকাল ১০ টায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ঝুমুর বালাসহ সরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেকুটিয়ায় কচাঁ নদীর উপর ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ প্রকল্পের জন্য পিরোজপুর সদর উপজেলা ও কাউখালী উপজেলার কুমিরমারা, গুয়াবাড়িয়া, বেকটুটিয়া ও শংকরপুর গ্রামের মোট ৩২.৮৯৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে এসব গ্রামের ১৯২টি পরিবার ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত এসব পরিবার ও জমির মালিকদের ক্ষতিপূরনের জন্য সরকারের ব্যয় হচ্ছে ১৯ কেটি ৩ লক্ষ ৬৭ হাজার ৫৯ টাকা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial