প্রধান সূচি

পাইকগাছা মাইক্রো ষ্ট্যান্ড সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

পাইকগাছা মাইক্রো ষ্ট্যান্ড সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১ পদের বিপরীতে ৩টি পদে নির্বাচনে মো. রাশেদুজ্জামান রাসেল (আম) প্রতীকে ২৩ ভোট পেয়ে সহ-সভাপতি, মো. বিল্লাল হোসেন (আনারস) প্রতীকে ২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও প্রদীপ কুমার দাশ কিনা (দোয়াত কলম) প্রতীকে ৩১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবুল খায়ের ডাবলু (সভাপতি), আজিবর রহমান মল্লিক (যুগ্ম-সম্পাদক), রুহুল কুদ্দুস (সহ-সম্পাদক) ও শিমুল হোসেন (ক্রীড়া সম্পাদক) নির্বাচিত হন।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৬ জন ভোটারের মধ্যে ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাংগঠনিক সম্পাদকসহ ৩টি কার্যকরী সদস্য পদে কোন প্রার্থী না থাকায় এ ৪টি পদে পরবর্তীতে প্রার্থী মনোনীত করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial