প্রধান সূচি

Saturday, September 29th, 2018

 

পিরোজপুর-৩ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন মহারাজের গণ সংযোগ ও জনসভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ আজ শনিবার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের বড়মাছুয়া বাজারে ব্যাপক গণ সংযোগ ও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আজিম উল হক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফজলুল হক মনি, ক্রীড়া সম্পাদক নাজমুল আলম টুকু, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো,বিস্তারিত পড়ুন


পাইকগাছা মাইক্রো ষ্ট্যান্ড সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

পাইকগাছা মাইক্রো ষ্ট্যান্ড সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১ পদের বিপরীতে ৩টি পদে নির্বাচনে মো. রাশেদুজ্জামান রাসেল (আম) প্রতীকে ২৩ ভোট পেয়ে সহ-সভাপতি, মো. বিল্লাল হোসেন (আনারস) প্রতীকে ২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও প্রদীপ কুমার দাশ কিনা (দোয়াত কলম) প্রতীকে ৩১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আবুল খায়ের ডাবলু (সভাপতি), আজিবর রহমান মল্লিক (যুগ্ম-সম্পাদক), রুহুল কুদ্দুস (সহ-সম্পাদক) ও শিমুল হোসেন (ক্রীড়া সম্পাদক) নির্বাচিত হন। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৬ জন ভোটারের মধ্যে ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকারবিস্তারিত পড়ুন


দলীয় প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হলেই বহিঃষ্কার …. এডভোকেট শ.ম রেজাউল করিম

বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলেই এবার তাদের বহিঃষ্কার করবে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়ে গ্রীন সিগন্যাল বলে কিছু নেই, এখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মতামতই চূড়ান্ত। এখন পর্যন্ত এ বিষয়ে কোন সিগন্যাল কাউকেই দল থেকে দেয়া হয়নি। কোন ব্যক্তি যদি গ্রীন সিগন্যাল নিয়ে নিজের মনগড়া কথা বলেন সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পৃক্ত নয়। আজ শনিবার দুপুরে পিরোজপুরবিস্তারিত পড়ুন


এডভোকেট সুধাংশু শেখর হালদারের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতা এডভোকেট সুধাংশু শেখর হালদার এর ১৪তম মৃত্যু বার্ষিকী আজ শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। পিরোজপুরে নাজিরপুর উপজেলার ঘোষকাঠিতে তার প্রতিষ্ঠিত সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাখন লাল দাস। সুধাংশ শেখর হালদার এর কর্মময় জীবনের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল রঞ্জন হালদার, তপন কুমার হালদার প্রমুখ। আলোচকরা তাদের বক্তব্যেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে স্বেচ্ছাশ্রমে পুল সংস্কার

ইন্দুরকানীতে ভেঙ্গে যাওয়া একটি পুল স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে এলাকাবাসী। জানা গেছে, উপজেলার পত্তাশী ইউনিয়নের ঘোষেরহাট-খেজুরতলা-পত্তাশী সড়কের খেজুরতলা বাজার সংলগ্ন পুলটি দীর্ঘ এক যুগ ধরে সংস্কার না করায় বেহাল দশায় পরিনত হয়। সরকারিভাবে পুলটি সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে ওই সড়কে চলাচলে বিঘœ সৃষ্টি হয়। অবশেষে এলাকাবাসী উদ্যোগ নিয়ে পুলটি সংস্কার করেন। শনিবার পুলটির সংস্কার কাজ শেষ হওয়ায় সাধারণ যানবাহন চলাচল শুরু করেছে। এই সড়ক দিয়ে পত্তাশী বাজার হয়ে মোড়েলগঞ্জ উপজেলার সাথে যোগাযোগ করতে সুবিধা হয়েছে। সংস্কার হওয়া পুলটি পরিদর্শন করেন পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার, সমাজসেবক শাহজাহান খান প্রমুখ।


পিরোজপুরে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন এবং প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যার্ডি লিডারশীপ সম্মাননায় ভুষিত হওয়ায় পিরোজপুরে সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে থেকে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে নির্মাণ করা হচ্ছে আরও চারটি নতুন পর্যটন কেন্দ্র

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনে ইকোট্যুরিষ্টদের (প্রতিবেশ পর্যটক) ক্রমবর্ধমান চাপ সামাল দিতে নতুন করে আরও ৪টি পর্যটন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের ইউনেস্কো সুন্দরবনের ৩টি পর্যটন এলাকাকে ৭৯৮তম ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ঘোষনা করার পর থেকে এই ম্যানগ্রোভ বনে প্রতিবছরই দেশী-বিদেশী ইকোট্যুরিষ্টদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। বিগত ২০১৬-১৭ অর্থ বছরে যেখানে সুন্দরবন দেখতে আসে দেশী-বিদেশী ১ লাখ ৮৩ হাজার ৪৯০ প্রতিবেশ পর্যটক। সেখানে গত অর্থবছরে সুন্দরবনে প্রতিবেশ পর্যটক বা ইকোট্যুরিষ্টের সংখ্যা দাড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৯জন। সুন্দরবনে ক্রমবর্ধমান ইকোট্যুরিজমকে আরো বিকশিত করতে নতুন করে ৪টি পর্যটনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial