প্রধান সূচি

পিরোজপুরে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন এবং প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যার্ডি লিডারশীপ সম্মাননায় ভুষিত হওয়ায় পিরোজপুরে সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে থেকে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও পৌর প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং পিরোজপুর শিশু সদন পরিবারের এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial