Thursday, September 27th, 2018
মঠবাড়িয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ এর গণসংযোগ অব্যাহত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এর গণসংযোগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনব্যাপী মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দাউদখালী ফাজিল মাদ্রাসা, নতুন বাজার, রাজার হাট, গিলা বাদ বাজার ও তেতুলতলা বাজারে দিনব্যাপী গণসংযোগ ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন জেলা পরিষদ চেয়ারম্যান। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে আর এই উন্নয়নের ধরাকে অব্যহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার আহ্ববান জানিয়ে এ সময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজের সামনে থেকে এক বিশাল র্যালি বের হয়ে জেলা প্রশাসক এর কার্যালয়ে প্রাঙ্গনে এসে শেষ হয়। ‘শিল্প বিকাশে তথ্য প্রযুক্তি’ -এই শ্লোগান নিয়ে র্যালিতে সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ঝুমুর বালা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন,বিস্তারিত পড়ুন
উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট চাইলেন শ ম রেজাউল করিম
বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, আপনারা নিজের বিবেক দিয়ে বিচার করে দেখবেন, কোন সরকারের সময় দেশে বেশী উন্নয়ন হয়। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কোন দুর্নীতিবাজকে মনোয়ন দিবেন না। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপিবিস্তারিত পড়ুন
নাজিরপুরে নিজ ঘর থেকে গাছকাটা শ্রমিকের লাশ উদ্ধার ॥ আটক-২
নাজিরপুরে নিজ ঘর থেকে সিদ্দিকুর রহমান (৫০) নামে এক গাছকাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুলসহ নাজিরপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই বৃদ্ধের আপন ভাই নজরুল ইসলাম (৪৫) ও ছেলে সোহেল রানা (৩০) কে আটক করেছে। উপজেলার বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই অনুপ কুমার মন্ডল এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকের কথা স্বীকার করে জানান, নিহত সিদ্দিকুর রহমানের প্রথম স্ত্রী খালেদাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে গণ ধোলাই দিয়ে মলম পার্টির সদস্যকে পুলিশে সোপর্দ
ইন্দুরকানীতে বনফুল পরিবহনে ঢাকা থেকে আসা এক মলম পার্টির সদস্যকে জনতা গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বুধবার সকালে ঢাকার সয়েদাবাদ থেকে পাথর ঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা বনফুল পরিবহনে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে মুরাদ একটি সিটে বসে আসছিলেন। পাশের সিটে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চাদকাঠি গ্রামের চিহ্নিত মলম পার্টির সদস্য আঃ মালেকের ছেলে সোহেল (৩৫)। সে যাত্রী মুরাদকে পথে বসে বিস্কুটের সাথে নেশাজাত দ্রব্য মিশিয়ে খাওয়ালে মুরাদ অজ্ঞান হয়ে পড়ে। মলম পার্টির অন্য সদস্য ওই যাত্রীর পাসপোর্ট, মোবাইল সেট, টাকাসহ অন্য মালামাল নিয়ে পালিয়ে যায়। বাসটিবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন ॥ থানায় মামলা
মঠবাড়িয়ায় যৌতুকের দাবীকৃত তিন লাখ টাকা না পাওয়ায় ফাতিমা বেগম (২৫) নামের এক গৃহবধূকে বুধবার সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। গুরুতর জখম গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ ফাতিমা বেগম বাদী হয়ে বুধবার গভীর রাতে স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেবর-ননদকে আসামী করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের ইউসুফ হাওলাদারের মেয়ে মাহামুদা বেগমের সাথে প্রায় ৭ বছর পূর্বে একই গ্রামের আলম হাওলাদারের ছেলে ইব্রাহিমের ইসলামী শরিয়ত মোতাবেক বিয়েবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর জন্ম দিনে আনন্দ র্যালি
মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আনন্দ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা, ছাত্রলীগ নেতা সোহেল শেখ, জাহিদুল ইসলাম বাবু, ইমরান হোসেন প্রমূখ।
মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিকলীগের কমিটি গঠন
জাতীয় শ্রমিকলীগ সাপলেজা ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলন বুধবার সন্ধ্যায় উপজেলা যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, সাপলেজা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর পান্না, সাইদুল কবীর ফারুক, আনোয়ার হোসেন পঞ্চায়েত প্রমুখ। সভা শেষে এনামুল কবীর মিরাজকে সভাপতি, আনোয়ার হোসেন পঞ্চায়েতকে সাধারণ সম্পাদক ও বাবু শেখর শিকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট সাপলেজাবিস্তারিত পড়ুন
জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা মঠবাড়িয়ার আঞ্জুমান আরা
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে জেলা পর্যায়ে মঠবাড়িয়া উপজেলার ২২নং উদয়তারা বুড়িরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা আক্তার (লাকি) শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, দক্ষতা, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমান শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন। এদিকে আঞ্জুমান আরা শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় মঠবাড়িয়ার বিভিন্ন সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।
বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত
“পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মোটর র্যালী বের হয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। দুই শতাধিক মটর সাইকেল ও বিভিন্ন ধরণের শতাধিক যানবাহনের সমন্বয়ে অনুষ্ঠিত এ র্যালীতে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘির পাড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এসময় অন্যান্যের মেধ্যবিস্তারিত পড়ুন
