প্রধান সূচি

ইন্দুরকানীতে গণ ধোলাই দিয়ে মলম পার্টির সদস্যকে পুলিশে সোপর্দ

ইন্দুরকানীতে বনফুল পরিবহনে ঢাকা থেকে আসা এক মলম পার্টির সদস্যকে জনতা গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বুধবার সকালে ঢাকার সয়েদাবাদ থেকে পাথর ঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা বনফুল পরিবহনে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে মুরাদ একটি সিটে বসে আসছিলেন। পাশের সিটে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চাদকাঠি গ্রামের চিহ্নিত মলম পার্টির সদস্য আঃ মালেকের ছেলে সোহেল (৩৫)। সে যাত্রী মুরাদকে পথে বসে বিস্কুটের সাথে নেশাজাত দ্রব্য মিশিয়ে খাওয়ালে মুরাদ অজ্ঞান হয়ে পড়ে। মলম পার্টির অন্য সদস্য ওই যাত্রীর পাসপোর্ট, মোবাইল সেট, টাকাসহ অন্য মালামাল নিয়ে পালিয়ে যায়। বাসটি মোল্লারহাট জয়দীঘি এলাকায় থামালে মলম পর্টির অন্য সদস্য সোহেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা গণধোই দিয়ে বাসে বেধে রাখে। পরে বাসটি অজ্ঞান যাত্রীর নিজ এলাকা ইন্দুরকানীর পাড়েরহাট এলাকায় পৌছলে বাসের সুপারভাইজার যাত্রীসহ মলম পার্টির সদস্যকে পুলিশের হাতে তুলে দেন।

আটককৃত মলমপার্টির সদস্যের বিরুদে¦ ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্বে ভ্রাম্যমান থানায় একটি মামলা রয়েছে বলে ইদুরকানী থানা সূত্রে জানা যায়।

ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, আটকৃত মলম পার্টির সদস্যের বিরুদ্বে নিয়মিত মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial