প্রধান সূচি

বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

“পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মোটর র‌্যালী বের হয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। দুই শতাধিক মটর সাইকেল ও বিভিন্ন ধরণের শতাধিক যানবাহনের সমন্বয়ে অনুষ্ঠিত এ র‌্যালীতে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘির পাড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এসময় অন্যান্যের মেধ্য বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহীন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার তানজ্জিলুর রহমান, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

এসময় বক্তারা বাগেরহাটকে ঘিরে পর্যটন নগরী গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহবান জানান। পরে ঐতিহাসিক ঘোড়া দিঘিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial