Thursday, September 27th, 2018
চিতলমারীতে ফেসবুকে নগ্ন ছবি পোষ্ট করায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
বাগেরহাটের চিতলমারীতে ফেসবুকে নগ্ন ছবি পোস্টসহ বারবার অনৈতিক প্রস্তাবের যন্ত্রণা সইতে না পেরে দিশা মজুমদার (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। দিশা উপজেলা খাসেরহাট কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর মেধাবী ছাত্রী ছিল। বুধবার রাত ৮টার দিকে দড়িউমাজুড়ি গ্রামের নিজ বাড়ীর ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করে। তার অকাল মৃত্যুতে এবং আত্মহত্যায় প্রচনাকারীদের বিচারের দাবীতে বৃহস্পতিবার বিকালে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। সেই সাথে ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। ঘটনার পরপর লম্পট মিঠুন মজুমদার ও তার পরিবারের লোকজন বাড়িঘর ফেলে পালিয়ে গেছে। মৃত দিশার বাবা সুকুমার মজুমদারবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মুকুল কুমার মজুমদার। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, প্যানেল চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
পাইকগাছা বৃক্ষরোপন ও আর্থিক সহায়তা প্রদান
পাইকগাছায় আরআরএফ-এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসুচির আওতায় যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও প্রবীন কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গদাইপুর ইনিয়নের কয়েকটি ওয়ার্ডে দু’শতাধিক তাল, নিম, আম সহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়। সকাল ১০টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে প্রবীন কর্মসূচির আওতায় ৪জন মৃত্যু ব্যক্তির পরিবারদেরকে ২ হাজার করে মোট ৮ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, আরআরএফ কর্মকর্তা শেখ আরিফুর রহমান, মোঃ রফিকুলবিস্তারিত পড়ুন
