প্রধান সূচি

মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিকলীগের কমিটি গঠন

জাতীয় শ্রমিকলীগ সাপলেজা ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলন বুধবার সন্ধ্যায় উপজেলা যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, সাপলেজা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর পান্না, সাইদুল কবীর ফারুক, আনোয়ার হোসেন পঞ্চায়েত প্রমুখ।

সভা শেষে এনামুল কবীর মিরাজকে সভাপতি, আনোয়ার হোসেন পঞ্চায়েতকে সাধারণ সম্পাদক ও বাবু শেখর শিকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট সাপলেজা ইউনিয়ন শ্রমীকলীগের কমিটি গঠন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial