প্রধান সূচি

বাগেরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক ( বিএফএসএন) ও ক্যাবের বাগেরহাট জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে বাগেরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

ক্যাবের বাগেরহাট জেলা কমিটির সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে অনুষ্টিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকাত হোসেন লিটন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব উদ্দিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুজ্জামান।

ক্যাবের জেলা কমিটির সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান, অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখী, অধ্যক্ষ অজয় চক্রবর্ত্তী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা নীহার রঞ্জন হালদার, বাগেরহাট পৌরসভার সেনিটারী পরিদর্শক রোকন উদ্দিন, বাজার বনিক সমিতির নেতা সরদারর ফখরুল আলম সাহেব, অমল সাহা, বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্কের ( বিএফএসএন) প্রোগাম কর্ডিনেটর আহম্মদ ইকরামুল্লাহ, সাংবাদিক ইয়ামীন আলী, সরদার ইনজামামূল হক, হোটেল রেস্তরা মালিক সমিতির নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তার সচেতনতায় নানা ধরনের পদক্ষেপ গ্রহন করার পরামর্শ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial