Tuesday, September 25th, 2018
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন … মহিউদ্দিন মহারাজ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ উপজেলার মিরুখালী ও ঝাউতলা বাজারে মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও স্থানীয় জনসাধারণের সাথে মত বিনিময় করেছেন। এ সময় তার সাথে জেলা পরিষদের সদস্য ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সী, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জোমাদ্দার, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ তালুকদার, বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, পৌরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ইউএনও হিসেবে জুলিয়া সুকায়না’র যোগদান
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জুলিয়া সুকায়না যোগদান করেছেন। তিনি পাইকগাছা উপজেলার প্রথম নারী নির্বাহী অফিসার। তিনি মঙ্গলবার প্রথম কার্মদিবস শুরু করেন। ইউএনও জুলিয়া সুকায়না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাশ করে ২০১০ সালে ২৮তম বিসিএস কর্মকর্তা হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। সর্বশেষ তিনি কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার ইউএনডিপি কর্মকর্তা মাহমুদ হোসেনের সহধর্মিনী।
পূর্ব বিরোধের জের
স্বরূপকাঠিতে বৃদ্ধ দম্পত্তিকে গাছের সাথে বেধে নির্যাতন
স্বরূপকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের স্ত্রী নার্গিস পারভিনকে গাছের সাথে বেধে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। বিচারের দাবীতে সন্তানরা দ্বারে দ্বারে ঘুরছেন। থানায় অভিযোগ দিলেও কোন ফল পাচ্ছে না বলে তার বড় সন্তান মোঃ নাঈমুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে ঠুনকো মিথ্যা অভিযোগ তুলে গত ২০ সেপ্টেম্বর সুটিয়াকাঠি গ্রামে ওই ঘটনা ঘটে। বিবরনে জানা গেছে, ঘটনার দিন ভোরে ফজরের নামাজের জন্য নার্গিস পারভিন ঘরের পাশে ওজু করতে বের হন। এসময় পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা প্রতিবেশি কালামের ছেলে লিমন এবং প্রতিবেশি খোরশেদ এর ছেলে কালাম, মোস্তফা নার্গিসবিস্তারিত পড়ুন
বাগেরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক ( বিএফএসএন) ও ক্যাবের বাগেরহাট জেলা কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে বাগেরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। ক্যাবের বাগেরহাট জেলা কমিটির সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে অনুষ্টিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকাত হোসেন লিটন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব উদ্দিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুজ্জামান। ক্যাবের জেলা কমিটির সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
নির্বাচনে কোন ধরনের নাশকতা করার পায়তারা করা হলে দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে … এমপি বাদশা
আগামী নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। ইতি পূর্বে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আমরা নির্বাচন করে ক্ষমতায় এসেছি।আর এবার শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে নির্বাচনে কোন ধরনের নাশকতা করার পায়তারা করা হলে বিএনপি জামায়াতকে একটুও ছাড় দেয়া হবেনা দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।’৭১ সালের পরাজিত শক্তি ও তাদের দোসররা আসন্ন নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র করবে সে বিষয়ে নেতা কর্মীদের সর্তক থাকতে কড়া নির্দেশ দেন। মঙ্গলবার সকালে মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তর কতৃক বিভিন্ন অনুদানের চেক বিতরন কালে পুরাতন জেল খানা রোড তার বাস ভবনে উপস্থিত সুবিধাভোগী ও নেতাকর্মিদের উদ্দেশ্যে মৎস্যবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বেহাল রাস্তা ও কাঠের সাঁকো এখন মরণ ফাঁদ
মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিরুখালী গ্রামের একটি বেহাল রাস্তা এবং কাঠের সাঁকো শিক্ষার্থী এবং জনসাধরণের মরন ফাঁদে পরিনত হয়েছে। মাত্র ৩ কিলোমিটার রাস্তার অভাবে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েক হাজার জনসাধারণকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। জানাযায়, মঠবাড়িয়া-মিরুখালী-ভান্ডারিয়া সড়কের শহিদের পুল থেকে মালয়েশিয়া কামালের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ইট সলিং রাস্তা দিয়ে প্রতিদিন ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীসহ কয়েক হাজার জনসাধারণ চলাচল করে থাকে। সরেজমিনে গিয়ে দেখাগেছে, মাওলানা আঃ সালাম আকনের বাড়ির সামনেসহ বিভিন্ন স্থানে কয়েক’শ ফুট রাস্তা ভেঙ্গে খালে বিলিন হয়ে গেছে। জোয়ার ও বৃষ্টির পানিতেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সাংবাদিক মোস্তফা গোলাম ফারুক বাচ্চুর স্মরণ সভা
মঠবাড়িয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোস্তফা গোলাম ফারুক বাচ্চুর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগরিব নামাজ বাদ মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচ এম আকরামুল ইসলাম, সাংবাদিক আব্দুস সালাম আজাদী, জিল্লুর রহমান, দেবদাস মজুমদার, মিজানুর রহমান মিজু, নিজামুল কবির মিরাজ, ইসরাত জাহান মমতাজ প্রমুখ। শেষে সাংবাদিক মাওলানা আবুল বাশার দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
মঠবাড়িয়ায় শ্রমিক লীগের কমিটি গঠন
মঠবাড়িয়ায় সোমবার সন্ধ্যায় আমড়াগাছিয়া ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগ কার্যালয়ে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব লীগের সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ। উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, শ্রমিক লীগ নেতা মজিবুর রহমান চাঁন শরীফ, আলমগীর হোসেন টুক, জাহিদ হোসেন রুস্তম, হাবিবুর রহমান লিটন প্রমুখ। পরে মজিবুর রহমান চাঁন শরীফকে সভাপতি ও আলমগীর হোসেন টুকু সাধারণ সম্পাদক ও হাবিবুর রহমান লিটনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠণবিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক কাউখালীর হাবিবুল্লাহ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ উপলক্ষে জেলা বাছাই প্রতিযোগিতায় কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৮নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহ ফকির পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহা. ফজলে রহমান স্বাক্ষরিত এক পত্রে এ ফলাফল ঘোষণা করা হয়। মোঃ হাবিবুল্লাহ ফকির বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক। হাবিবুল্লাহ ফকির জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটিরবিস্তারিত পড়ুন
ইন্দুকানীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ শিক্ষক সমিতি ইন্দুকানী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ইন্দুকানী উপজেলা শাখার আয়োজনে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনয়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইন্দুকানী উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু সন্তোষ কুমার শীল, প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদার, সিনিয়র শিক্ষক মোঃ ইসাহাক আলী হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সনিয়ির সহ-সভাপতি আঃ করিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি গৌতম কুমার সাহা, সহ-সভাপতি মেঃবিস্তারিত পড়ুন
