মঠবাড়িয়ায় শ্রমিক লীগের কমিটি গঠন
মঠবাড়িয়ায় সোমবার সন্ধ্যায় আমড়াগাছিয়া ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগ কার্যালয়ে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব লীগের সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ।
উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, শ্রমিক লীগ নেতা মজিবুর রহমান চাঁন শরীফ, আলমগীর হোসেন টুক, জাহিদ হোসেন রুস্তম, হাবিবুর রহমান লিটন প্রমুখ।
পরে মজিবুর রহমান চাঁন শরীফকে সভাপতি ও আলমগীর হোসেন টুকু সাধারণ সম্পাদক ও হাবিবুর রহমান লিটনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়।
Please follow and like us:
« পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক কাউখালীর হাবিবুল্লাহ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় সাংবাদিক মোস্তফা গোলাম ফারুক বাচ্চুর স্মরণ সভা »
