মঠবাড়িয়ায় সাংবাদিক মোস্তফা গোলাম ফারুক বাচ্চুর স্মরণ সভা
মঠবাড়িয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোস্তফা গোলাম ফারুক বাচ্চুর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগরিব নামাজ বাদ মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচ এম আকরামুল ইসলাম, সাংবাদিক আব্দুস সালাম আজাদী, জিল্লুর রহমান, দেবদাস মজুমদার, মিজানুর রহমান মিজু, নিজামুল কবির মিরাজ, ইসরাত জাহান মমতাজ প্রমুখ। শেষে সাংবাদিক মাওলানা আবুল বাশার দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় শ্রমিক লীগের কমিটি গঠন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় বেহাল রাস্তা ও কাঠের সাঁকো এখন মরণ ফাঁদ »
