ইন্দুকানীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ শিক্ষক সমিতি ইন্দুকানী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ইন্দুকানী উপজেলা শাখার আয়োজনে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনয়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইন্দুকানী উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু সন্তোষ কুমার শীল, প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদার, সিনিয়র শিক্ষক মোঃ ইসাহাক আলী হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সনিয়ির সহ-সভাপতি আঃ করিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি গৌতম কুমার সাহা, সহ-সভাপতি মেঃ মনিরুজ্জমান, বিপুল মৈত্রী প্রমুখ।
সম্মেলনে পূর্বের ৭ সদস্য বিশিষ্ট সাব-কমিটি ভেঙ্গে ইন্দুরকানী উপজেলার বাড়ৈখালী এস.জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলমকে সভাপতি, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সন্তোষ কুমার শীলকে সাধারণ সম্পাদক ও সহকারি শিক্ষক আঃ হান্নানকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আঃ হান্নান।
