প্রধান সূচি

স্বরূপকাঠীতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-২

স্বরূপকাঠী উপজেলায় গাঁজাসহ মো. শাহীন বালি নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় রাসেল খাঁন নামে আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোহাগদল গ্রামের প্যাদা বাড়ী থেকে ৬০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. মোতাহার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই আসামীদের গ্রেফতার করেন। শাহীন বালি সুটিয়াকাঠি গ্রামের মকবুল বালির ছেলে ও রাসেল কৌরিখাড়া গ্রামের মুনসুর খাঁর ছেলে। গতকাল শুক্রবার তাদেরকে পিরোজপুর কোর্টে প্রেরেণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial