প্রধান সূচি

Friday, September 14th, 2018

 

কাউখালীতে এখনও শুরু হয়নি ১০ টাকা কেজি চাল বিক্রি

পিরোজপুরে কাউখালী উপজেলার ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের জন্য ১০ টাকা কেজি করে চাল বিক্রি সারাদেশে ২ সেপ্টেম্বর চালু হলেও কাউখালীতে এখনও বিক্রি শুরু হয়নি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে ১০ টাকা কেজি দরে খাদ্যশস্য হিসাবে চাল দেয়ার কর্মসূচি  গ্রহণ করা হয়। আগামী প্রতি কার্ডের বিপরীতে ৩০ কেজি করে চাল নিতে পারবে একটি হতদরিদ্র পরিবার। ইতোমধ্যে উপজেলায় পাঁচটি ইউনিয়নে ডিলার নিয়োগ  দেয়া হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানদের দেয়া হতদরিদ্রদের তালিকা অনুযায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দফতর থেকে কার্ড ইস্যু করা হয়। কাউখালীতে হতদরিদ্র হিসাবে বাছাইকৃতবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাণ্ডারিয়ায় শুক্রবার বিকেলে স্থানীয় হাসপাতাল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ইউএনও শাহীন আক্তার সুমী, ওসি মো. শাহাবুদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, পৌর সহায়ক কমিটির সহ সদস্য জেপি নেতা জামাল উদ্দিন মিয়া স্বপনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকেল ৪টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে ৯০ মিনিটের খেলায়  নদমুলা ইউনিয়ন ২-০বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ১শ ৯৮ বোতল ফেনসিডিল সহ দুই পেশাদার ব্যবসায়ী আটক

বাগেরহাটে ইট বোঝাই ট্রাক থেকে ১‘শ ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সাড়ে ৬ টায় খূলনা বাগেরহাট মহাসড়কের ফুলবাড়ি বেইলী ব্রিজ সংলগ্ন বিকল্প সড়ক থেকে এদের আটক করা হয়। এসময় ইট বোঝাই ট্রাকটি জব্দ করে পুলিশ। আটকৃতরা হলেন, জেলার ফকিরহাট উপজেলার বেতাগী ইউনিয়নের চাকুরী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ট্রাক চালক কামাল শেখ ওরফে ভাইরাস কামাল (৪৬) এবং সাতক্ষিরা জেলার দেবহাটা উপজেলার গাব্বাখালী গ্রামের মোশারেফ হোসেনের ছেলে আব্দুল জলিল শেখ (২৭)। বাগেরহাট মেডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, একটি ইট বোঝাইবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া ক্যান্সার আক্রান্ত ফাতিমাকে চিকিৎসা সহায়তা প্রদান

‘বাড়িয়ে দাও মানবতার হাত, গড়ি অসহায় শিশুদের ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে ‘ছোট্ট মনুদের জন্য ভালবাসা’ সংগঠনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত ফাতিমাসহ তিন শিশুকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকালে প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, সংগঠনের আজীবন সদস্য ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সংগঠনের উপদেষ্টা প্রভাষক জুলহাস শাহীন, শ্রমিক লীগ নেতা আবুল কালাম আজাদ, সংগঠনের আহবায়ক সাংবাদিক শিবাজী মজুমদার শিবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমার মিজু, শিক্ষকবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় যুব মহিলা লীগের কমিটি গঠন

মঠবাড়িয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া সদর ইউনিয়নের যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন ডলি প্রধান অতিথি ও জেলা মহিলা লীগের সভাপতি মনিরা আক্তার এনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি (কাউন্সিলর) তাহেরুন্নেসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি আরিফ-উল-হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, উপজেলা মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক ফাহমিদা মুন্নি প্রমুখ। সভায় মোসাঃ সুরমা আক্তারকেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় যুব হিযবুল্লাহ’র সম্মেলন ও তা’লিমী জলসা অনুষ্ঠিত

বাংলাদেশ যুব হিযবুল্লাহ মঠবাড়িয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও বিশেষ তা’লিমী জলসা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মফিজ উদ্দিন জেহাদী। পিরোজপুর জেলা জমইয়তে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আবু ইউসুফ এর সভাপতিত্বে জলসায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা মো. মর্তুজা বিল্লাহ, অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর, মাওলানা এবিএম ইদ্রিস, পিরোজপুর জেলা যুব হিযবুল্লাহর সভাপতি মাওলানা কাজী মো. ওবাইদুল্লাহ, প্রভাষক মাওলানা নুর মোহাম্মাদ, হাফেজ মো. নুরুল্লাহ, হাফেজ মো. আল আমিন, মো. আকরাম হোসেন প্রমুখ। সম্মেলনবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে যুবলীগ নেতাকে ইউপি সদস্যের হত্যার হুমকি

ইন্দুরকানীতে এক যুবলীগ নেতাকে হত্যার হুমকি দিয়েছে এক ইউপি সদস্য। এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছে যুবলীগ নেতা। ডায়েরী সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর পত্তাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম হাওলাদার পত্তাশী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আ. মজিদ ফকিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় যুবলীগ নেতা মজিদ ফকির বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ইউপি সদস্য মাসুম হাওলাদার জানান, যুবলীগ নেতা মজিদ ফকিরের সাথে আমার ফোনে কোন কথা হয়নি এবং আমি তাকে কোন হুমকি দেইন। বরং আমাকে ও আমার লোকজনেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাটীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

স্বরূপকাঠীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের (অনোর্ধ -১৭) চুড়ান্ত খেলায় স্বরূপকাঠি পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। চুড়ান্ত খেলায় সুটিয়াকাঠি ইউনিয়ন একাদশকে ট্রাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বৃহস্পতিবার বিকেলে স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছেন পৌর একাদশের মিলন চন্দ্র শর্মা এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সুটিয়াকাঠি ইউনিয়ন একাদশের রাশেদুল ইসলাম জিয়াদ। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলামবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-২

স্বরূপকাঠী উপজেলায় গাঁজাসহ মো. শাহীন বালি নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় রাসেল খাঁন নামে আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোহাগদল গ্রামের প্যাদা বাড়ী থেকে ৬০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. মোতাহার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই আসামীদের গ্রেফতার করেন। শাহীন বালি সুটিয়াকাঠি গ্রামের মকবুল বালির ছেলে ও রাসেল কৌরিখাড়া গ্রামের মুনসুর খাঁর ছেলে। গতকাল শুক্রবার তাদেরকে পিরোজপুর কোর্টে প্রেরেণ করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial