প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাণ্ডারিয়ায় শুক্রবার বিকেলে স্থানীয় হাসপাতাল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ইউএনও শাহীন আক্তার সুমী, ওসি মো. শাহাবুদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, পৌর সহায়ক কমিটির সহ সদস্য জেপি নেতা জামাল উদ্দিন মিয়া স্বপনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিকেল ৪টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে ৯০ মিনিটের খেলায়  নদমুলা ইউনিয়ন ২-০ গোলে ভিটাবাড়িয়া ইউনিয়নকে পরজিত করে বিজয়ী হয়। পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। আগামী ১৮ সেপ্টেম্বর পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা সদর উপজেলার সাথে জেলা পর্যায়ে ফাইনাল খেলায় অংশ নেবে নদমুলা ইউনিয়ন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial