প্রধান সূচি

মঠবাড়িয়ায় যুব হিযবুল্লাহ’র সম্মেলন ও তা’লিমী জলসা অনুষ্ঠিত

বাংলাদেশ যুব হিযবুল্লাহ মঠবাড়িয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও বিশেষ তা’লিমী জলসা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মফিজ উদ্দিন জেহাদী।

পিরোজপুর জেলা জমইয়তে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আবু ইউসুফ এর সভাপতিত্বে জলসায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা মো. মর্তুজা বিল্লাহ, অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর, মাওলানা এবিএম ইদ্রিস, পিরোজপুর জেলা যুব হিযবুল্লাহর সভাপতি মাওলানা কাজী মো. ওবাইদুল্লাহ, প্রভাষক মাওলানা নুর মোহাম্মাদ, হাফেজ মো. নুরুল্লাহ, হাফেজ মো. আল আমিন, মো. আকরাম হোসেন প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা কাজী মফিজ উদ্দিন জেহাদী বাংলাদেশ যুব হিযবুল্লাহ মঠবাড়িয়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন। কমিটিতে মাওলানা কাজী মো. ওবাইদুল্লাহকে সভাপতি ও মাওলানা মো. মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial