স্বরূপকাটীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন
স্বরূপকাঠীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের (অনোর্ধ -১৭) চুড়ান্ত খেলায় স্বরূপকাঠি পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। চুড়ান্ত খেলায় সুটিয়াকাঠি ইউনিয়ন একাদশকে ট্রাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বৃহস্পতিবার বিকেলে স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছেন পৌর একাদশের মিলন চন্দ্র শর্মা এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সুটিয়াকাঠি ইউনিয়ন একাদশের রাশেদুল ইসলাম জিয়াদ।
খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার মো. কাওসার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহীদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম খলিল, ইউপি চেয়ারম্যান সবুর তালুকদার, শিক্ষক স্বপন কুমার দত্ত প্রমুখ।
