প্রধান সূচি

পাইকগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

সোমবার বিকেলে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক।

বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হাসান। বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কবিতা দাশ, শেখ মাহাবুবর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, আসমা আহম্মেদ, ইউপি সদস্য রনধীর মন্ডল ও প্রীতিলতা ঢালী।

উদ্বোধনী খেলায় পাইকগাছা পৌরসভা একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে দেলুটি ইউনিয়ন একাদশ জয়লাভ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial